Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো : মেট্রো স্পিনিং এবং মিথুন নিটিং।

শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই ও সিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৩ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৯.১০ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০.২০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৫৮ শতাংশ বেড়েছে।

মিথুন নিটিংয়ের শেয়ার দর গত ২৯ জুলাই ছিল ১৩ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার