Ortho Songbad আর্কাইভ

এক হাজার অসহায় মানুষের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

এক হাজার অসহায় মানুষের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার মো.দেলায়ার হোসেন।

আপাতত ১৫ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে জানিয়ে জেরা পুলিশের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

মুল সাইট থেকে

পুজিবাজার