Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ত্রাণ বিতরণ করেছে।

সম্প্রতি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে গত রবি ও সোমবার রাজধানীর শাহিনবাগ, বালুরঘাট, মানিকদী, বারনটেক, আজিজ মার্কেট এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।

ওই সব এলাকার দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে ৫ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২টি করে সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার