এবার শুক্রবারও চলবে অধিবেশন

এবার শুক্রবারও চলবে অধিবেশন
জাতীয় সংসদের চলতি বছরের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর (বুধবার)। এবারের এই অধিবেশন চলবে চার কার্যদিবস। আর করোনাভাইরাসের কারণে এবার শুক্রবারও জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসবে।

১ সেপ্টেম্বর বিকেল চারটায় শুরু হওয়া এবারের অধিবেশনে সাংবাদিকরা প্রবেশের অনুমতি পাচ্ছেন না। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা না হলেও জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল চলমান সংসদের ১৩তম অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনা প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা