চীনের দুই করোনা টিকার অনুমোদন দিল সৌদি

চীনের দুই করোনা টিকার অনুমোদন দিল সৌদি
জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আরব নিউজ।

এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো– অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় দেশটিতে অনুমোদিত টিকার সংখ্যা পৌঁছাল ছয়ে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে জানিয়েছে আরব নিউজ।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে হজ ও ওমরাহ স্থগিত রেখেছিল সৌদি আরব। তারপর চলতি বছর শুধুমাত্র নিজ দেশের টিকার ডোজ পূর্ণ করা নাগরিকদের হজ পালনের অনুমোদন দেয় দেশটির সরকার।

তারপর আগস্টের প্রথম দিকে সৌদি সরকার ঘোষণা করে- বাইরের দেশের যেসব নাগরিক ২০২১ সালে ওমরাহ পালনে ইচ্ছুক, তারা ৯ আগস্ট থেকে আবেদন করতে পারবেন।

ঘোষণায় আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই ঘোষণার ফলে খানিকটা বিপাকে পড়েন বাংলাদেশসহ অনেক দেশের ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীরা। কারণ, অনেক দেশেই টিকাদান কর্মসূচিতে চীনের করোনা টিকা ব্যবহার করা হচ্ছে।

উদাহারণ হিসেবে বলা যায়, বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা।

সৌদি সরকারের এই ঘোষণার ফলে সিনোফার্ম টিকার ডোজ নেওয়া বাংলাদেশিদের ওমরাহ পালনে আর বাধা রইল না।

সূত্র : আরব নিউজ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না