মুখোমুখি প্রভাস-যশ!

মুখোমুখি প্রভাস-যশ!
ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস। দীর্ঘ দিন ধরেই তিনি দাপটের সঙ্গে কাজ করছেন। তবে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক খ্যাতি লাভ করেন। এখন প্রভাসের সিনেমা মানেই বিশাল বাজেট, বড় আয়োজন আর দর্শকদের তীব্র আকাঙ্খা।

অন্যদিকে কন্নড় ভাষার তারকা যশ। যিনি ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে পুরো ভারত মাতিয়ে দিয়েছেন। তার এই সিনেমা রীতিমতো বদলে দিয়েছে কন্নড় সিনে ইন্ডাস্ট্রির রূপ। সে জন্য সিনেমাটির দ্বিতীয় কিস্তি তথা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র জন্য দর্শকরা মুখিয়ে আছে।

চমকপ্রদ খবর হলো, জনপ্রিয় এই তারকাদ্বয় এবার মুখোমুখি হচ্ছেন বক্স অফিসের লড়াইয়ে। আগামী বছরের ১৪ এপ্রিল একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা। অর্থাৎ একই দিনে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার’ এবং যশের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। আরও অবাক করার মতো ব্যাপার হলো, দুটো সিনেমাই পরিচালনা করেছেন প্রশান্ত নীল!

বহুল প্রতীক্ষার পর কয়েক দিন আগেই ঘোষণা করা হয় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার মুক্তির নতুন তারিখ। করোনার কারণে একাধিকবার সিনেমাটির মুক্তি পেছানো হয়। কারণ এর বাজেট যেমন বেশি, তেমনি সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহও তুঙ্গে।

এরই মধ্যে খবরের শিরোনামে উঠে এসেছে ‘সালার’ সিনেমার মুক্তির কথাও। গত মার্চে প্রভাস নিজেই সিনেমাটির মুক্তির ঘোষণা দেন। তারিখটা হলো আগামী বছরের ১৪ এপ্রিল। অবশ্য কেউ কেউ বলছেন, ‘সালার’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হতে পারে। কেননা একসঙ্গে মুক্তি দিলে দুটি সিনেমাই ক্ষতিগ্রস্ত হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার