টুইটারের নতুন ফিচার

টুইটারের নতুন ফিচার
মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের নতুন ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা টুইটারের স্পেসে কথোপকথনের জন্য দুটি কো-হোস্ট যোগ করতে পারবেন। সম্প্রতি একটি টুইটে স্পেস টিমের নতুন ফিচার আনার কথা জানিয়েছে টুইটার।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য রীতিমত চমক নিয়ে এসেছে। এরফলে কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে পারবেন। এছাড়াও বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকি টুইট পিন করতেও পারবেন। ফলে আগের চেয়ে টুইটার স্পেস এখন আরও সমৃদ্ধ হয়েছে।

এক নজরে নতুন ফিচার

১। হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে।

২। এক জন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার রাখা যাবে।

৩। সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করতে পারবে।

উল্লেখ্য, আইওএস ব্যবহারকারী কম্পোজ বোতামটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যান্ড্রয়েডে কেবল ‘+’ ট্যাপ করে টুইটারের নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা