বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ঢাকা-সিলেট বাণিজ্যিক করিডরের নির্মাণকাজের জন্য ১৭৮ কোটি ডলারের মাল্টিট্রান্স ফিন্যান্সিং সুবিধা (এমএফএফ) অনুমোদন করেছে উন্নয়ন সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

করিডর নির্মাণকাজে গতিশীলতা, সড়ক-মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

শুক্রবার (২৭ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদরদপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডিবি।

এতে বলা হয়, ঢাকা-সিলেট করিডর প্রকল্প বাস্তবায়ন হলে নতুন একটি আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে। প্রকল্পের আওতায় চার আন্তর্জাতিক করিডরে সংযুক্ত হতে বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমসটেক করিডর, সার্ক করিডরসহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারের।

এতে আরও বলা হয়, ঢাকা-সিলেট করিডর প্রকল্পটি চারটি ভাগে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা-সিলেট করিডরের দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। ঢাকা-সিলেট করিডর বরাবর প্রায় ২১০ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হবে।

ধীরগতিতে চলাচল করা যানবাহনের জন্য কয়েকটি লেনসহ আলাদা সড়ক নির্মাণ করা হবে। যার সঙ্গে থাকবে ৬০ কিলোমিটার ফুটপাত, ২৬টি ফুটওভার ব্রিজ এবং ১৩টি ওভারপাস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান