রাজধানীতে রানার ডিসপ্লে সেন্টার উদ্বোধন

রাজধানীতে রানার ডিসপ্লে সেন্টার উদ্বোধন
নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে ‘রানার ডিসপ্লে সেন্টার’ উদ্বোধন করেছে রানার মটরস লিমিটেড। এটি বাংলাদেশে রানার মটরস এর সর্ববৃহৎ ডিসপ্লে সেন্টার। ফলে রানার মটরসের গ্রাহকরা এখন থেকে একই ছাদের নিচে সকল পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘‘গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সে লক্ষেই আমরা এই নতুন ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেছি যা আমাদের গ্রাহকদের রানার এর পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করে।’’

উল্লেখ্য, রানার মটরস লিমিটেড বাংলাদেশে ভারতের ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল এর একমাত্র অনুমোদিত পরিবেশক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি