টিকা আনতে রাতেই চীন যাচ্ছে বিমান বাহিনীর প্লেন

টিকা আনতে রাতেই চীন যাচ্ছে বিমান বাহিনীর প্লেন
চীন থেকে তিন লাখ ডোজ টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে ফ্লাইট চীনের উদ্দেশে শনিবার (২৮ আগস্ট) রাতে ঢাকা ত্যাগ করবে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চীন থেকে তিন লাখ ডোজ করোনার টিকা আনার জন্য বিমান বাহিনীর একটি সি-১৩০ জে বিমান চীনের উদ্দেশে শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা ত্যাগ করবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে।

সবশেষ গত ১৩ আগস্ট আসে উপহারের আরও ১০ লাখ টিকা। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এছাড়া, কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সবমিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা