ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি

ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর ও অপারেশন ইনচার্জ রিজওয়ান মারুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কার্ডগ্রাহকরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে রুম ও ভেন্যুতে বিশেষ ডিসকাউন্ট পাবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি