Ortho Songbad আর্কাইভ

বি রিচকে বাজার সৃষ্টিকারী নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত

বি রিচকে বাজার সৃষ্টিকারী নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার বি রিচ লিমিটেকে বাজার সৃষ্টিকারী হিসেবে নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৯ আগস্ট) বিএসইসির ৭৮৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা, ২০১৭ এর আওতায় বি রিচ লিমিটিকে বাজার সৃষ্টিকারী নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মুল সাইট থেকে

পুজিবাজার