Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক যশোর জোনের উদ্যোগে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক যশোর জোনের উদ্যোগে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী।

যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো শামসুদ্দোহা ও মো. শফিউল আজম। এসময় এই জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার