Ortho Songbad আর্কাইভ

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের মহামারির মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে, গতকাল (বুধবার) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারি করোনা প্রতিরোধে গত ৩০ আগস্ট পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার