১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু করলো টিসিবি

১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু করলো টিসিবি
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হচ্ছে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো