Ortho Songbad আর্কাইভ

প্রাইম ফাইন্যান্সের জমি অধিগ্রহন করেছে সরকার

প্রাইম ফাইন্যান্সের জমি অধিগ্রহন করেছে সরকার
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জমি অধিগ্রহন করেছে সরকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রাইম ফাইন্যান্সের ঢাকার ১০ পান্থপথে অবস্থিত ৮ দশমিক ৫৭ কাঠা জমি অধিগ্রহন করেছে সরকার। যার মূল্য ৩৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ১৬৬ টাকা।কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার