ইরাকে জঙ্গি হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত

ইরাকে জঙ্গি হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত
ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের একটি চেকপয়েন্টের কাছে ওই হামলা চালানো হয়। স্থানীয় মেডিক্যাল এবং নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির এক শীর্ষ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, মধ্যরাতের কিছু সময় পর শহরের দক্ষিণে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, জিহাদি সদস্যরা প্রায়ই ইরাকের সেনাবাহিনী এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

তবে রোববারের হামলা চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা। দেশটিতে এর আগেও আইএসের হামলার শিকার হয়েছেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না