দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২০৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগের কর্মদিবসে এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে এডিএন টেলিকম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের শেয়ারদর ৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হল- ইউনিয়ন ক্যাপিটাল, ডমিনেজ স্টিল, বাংলাদেশ সাবমেরিন কেবল, এপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, এপেক্স ফুডস এবং এমবি ফার্মা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন