ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের মোমেনা খাতুন (৯৫) মারা যান।

ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের হোসনে আরা (৫৯) ও চম্পা আক্তার (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৪৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার সেতু (২৪)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সাতজন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

এদিকে জেলায় এক দিনে ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট