Ortho Songbad আর্কাইভ

ডিএমপির ক্রাইম বিভাগে নতুন এসি

ডিএমপির ক্রাইম বিভাগে নতুন এসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিএসঅ্যান্ডআইআই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার