রাবির সেই ১৩৮ জনের নিয়োগ স্থগিত করলো হাইকোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আব্দুস সোবহানের গত ৫ মে দেওয়া ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালাও স্থগিত করা হয়েছে।
সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ভিসি সোবহানের বিরুদ্ধে অনুসন্ধান করে আগামী ১৪ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ।