Ortho Songbad আর্কাইভ

পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ শাখার দায়িত্বে কামরুজ্জামান

পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ শাখার দায়িত্বে কামরুজ্জামান
পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স পদে পদায়ন করা হয়েছে। এতদিন তিনি মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের দায়িত্বে ছিলেন।

অপরদিকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স পদের এআইজি মো. সোহেল রানাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার