Ortho Songbad আর্কাইভ

করোনা ঠেকাতে সারাদেশে সেনাবাহিনীর কার্যক্রম জোরদার

করোনা ঠেকাতে সারাদেশে সেনাবাহিনীর কার্যক্রম জোরদার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট স্থাপন, সীমিত যান চলাচল নিশ্চিত করা ও যৌথ চেকপোস্ট বসানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসচেতনতামূলক কর্মসূচিসহ সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব মেনে চলে তা নিশ্চিত করতে এক যোগে কাজ করছে।

দেশের বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা নিয়ে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনেক স্থানে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়েছে।

যেসব জেলা বেশি ঝুঁকিপূর্ণ সেসব জেলায় লকডাউন করা হয়েছে।

নিচের ছবিতে মঙ্গলবার সারা দেশে সেনাবাহিনীর কর্মতৎপরতা তুলে ধরা হলো-

 



 

 





 

 





 

মুল সাইট থেকে

পুজিবাজার