ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আভাস দিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা।
ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ শক্ত অবস্থান তৈরি করলেও সীমিত ওভারের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা নড়বড়ে ছিল বেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবনা বাড়ছিল টাইগারদের। তবে সম্প্রতি এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের খেলা সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩/১০ (উইল ইয়ং ৪৬, টম লাথাম ২১, ফিন অ্যালেন ১২; নাসুম আহমেদ ৪/১০, মোস্তাফিজুর রহমান ৪/১২, মেহেদি হাসান ১/২১, মোহাম্মদ সাইফউদ্দিন ১/১৬)।
বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (নাইম শেখ ২৯, লিটন দাস ৬, সাকিব আল হাসান ৮, মুশফিকুর রহীম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, আফিফ হোসেন ধ্রুব ৬*; অ্যাজাজ প্যাটেল ২/৯)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।