ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়া আরও সহজ হলো

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়া আরও সহজ হলো
ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজে স্বল্পসুদে বিশেষ প্রণোদনার আওতায় ঋণ নিতে নীতিমালা আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রণোদনা প্যাকেজের আওতায় বরাদ্দকৃত মোট লক্ষ্যমাত্রার ন্যূনতম ৭০ শতাংশ সিএমএসএমই খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ মাঝারি শিল্পখাতে প্রদান করা যাবে। সিএমএসএমই খাতে প্রদত্ত ন্যূনতম ৭০ শতাংশের মধ্যে উৎপাদন ও সেবা উপখাতে ন্যূনতম ৬৫ শতাংশ এবং ট্রেডিং (ব্যবসা) উপখাতে সর্বোচ্চ ৩৫ শতাংশ।

আর মাঝারি শিল্পখাতে প্রদত্ত সর্বোচ্চ ৩০ শতাংশ উৎপাদন ও সেবা উপখাত থেকে অর্জন করতে হবে। এ প্যাকেজের আওতায় মোট ঋণের ন্যূনতম ৮ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে। যার মেয়াদ হবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

সিএমএসএমই খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ বাস্তবায়নে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।

এ ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। সুদের সর্বোচ্চ ৪ শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবে। আর বাকি ৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি