সাত মাস পর যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের ফোনালাপ

সাত মাস পর যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের ফোনালাপ
দীর্ঘ সাত মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতাধর এই দুই দেশের প্রধানের মধ্যে সর্বশেষ কথা হয়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ফোনালাপ হয় বলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই প্রেসিডেন্টের আলাপচারিতার পর একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়, ফোনালাপে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এবং যেসব ক্ষেত্রে দুই দেশের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে।

আধিপত্য বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা যেন দ্বন্দ্বের দিকে মোড় না নেয়, তা নিয়ে দায়িত্বশীল থাকার বিষয়টিও বাইডেন ও সি চিন পিংয়ের ফোনালাপে উঠে এসেছে বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

বিভিন্ন কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিগত কয়েক দশকের মধ্যে এ মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের বোঝাপড়া সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে কাজ করছে বাণিজ্যিক দ্বন্দ্ব, গুপ্তচরবৃত্তি ও করোনা মহামারির উৎসসংশ্লিষ্ট বিষয়গুলো। জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপ হলো। সূত্র: রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না