গত সপ্তাহে আগ্রহের শীর্ষে লিবরা ইনফিউশন

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে লিবরা ইনফিউশন
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে লিবরা ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭২.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৭৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০১.৬০ টাকা বা ৩৯.০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডসের ৩৪.৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩২.২৩ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩০.৪৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২৯.৭০ শতাংশ, বাটা সু’র ২৯.৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৭.৩৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২৬.৮০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২৪.১১ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২২.১১ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন