করোনাভাইরাস আতঙ্কে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট

করোনাভাইরাস আতঙ্কে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট
বাতিল হয়ে গেলো ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে কি না সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু শুক্রবার সেই টেস্ট বাতিল হয়ে গেল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ক্রিক ইনফো জানায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় শিবিরে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করা হয়েছে। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ভারতের জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রন্ত চিহ্নিত হন। ফলে অনিশ্চয়তা দেখা দেয় ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে। ওইদিন রাতে ভারতীয় ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সিরিজের শেষ ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কেটে যায়। তবে আরটি–পিসিআর টেস্টে কোভিড পজিটিভ আসে যোগেশ পারমারের। এরপর থেকেই দফায় দফায় বৈঠক হয় দুই বোর্ডের কর্তাদের মধ্যে। শেষ পর্যন্ত টেস্টটি বাতিলই হয়ে গেলো।

২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে ভারত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো