গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে মেঘনা মিল্ক

গত সপ্তাহে আগ্রহ কমার শীর্ষে মেঘনা মিল্ক
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ২০.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১৭.৮৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০.৩৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৮৪ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯.৮৪ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯.৪৪ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.২৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর ৮ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন