আইভরি কোস্টে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৫

আইভরি কোস্টে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৫
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেস।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) প্রতিবেশি বুরকিনা ফাসোর সঙ্গে সীমান্ত এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‌বিমান বিধ্বস্তের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বুরকিনা ফাসোর সঙ্গে আইভরি কোস্টের সীমান্ত এলাকা গত কয়েক বছর ধরে ব্যাপক অস্থিতিশীল হয়ে উঠেছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী স্থানীয় ইসলামি চরমপন্থীরা সেখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না