Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না মিথুন নিটিং

দর বৃদ্ধির কারণ জানে না মিথুন নিটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি মিথুন নিটিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৭ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা । ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ২২ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার