করোনাভাইরাস: খুলনায় চিকিৎসকসহ ৭ জনের মৃত্যু

করোনাভাইরাস: খুলনায় চিকিৎসকসহ ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৩৮ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়েছিল এবং ৯১ জনের শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় দুজন ও নড়াইলে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৭৬ জন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৫১ জনের। এ ছাড়া যশোরে ৪৮৩ জন, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৭, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ৩৭ জন। এ ছাড়া খুলনায় ২৫ জন, বাগেরহাটে ৭, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১৪ জন, নড়াইলে ৮ জন, মাগুরায় দুজন, ঝিনাইদহে ২০ জন, চুয়াডাঙ্গায় একজন ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট