Ortho Songbad আর্কাইভ

ভারতের ৪০ কোটি পরিবার দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছাবে

ভারতের ৪০ কোটি পরিবার দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছাবে
করোনার কারণে ভারতের ৪০ কোটি পরিবার দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়, করোনা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। প্রায় ২০০ কোটি মানুষ কাজহারা।

প্রতিবেদনে আরও বলা হয়, উন্নয়নশীল দেশে আগামীতে এই প্রবণতা কয়েকগুণ বাড়বে। ভারতে প্রায় ৯০ শতাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। করোনার জেরে প্রায় ৪০ কোটি ভারতীয় শ্রমিক দারিদ্র্যের শেষ অবস্থায় পৌঁছাবেন। ইতোমধ্য়েই করোনারোধে ভারতে লকডাউন চলছে। ফলে কয়েক কোটি শ্রমিকের কাজ নেই। বেশিরভাগই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

শ্রমিক ও ব্যবসায়ীদের অবস্থা বিপর্যস্ত বলে জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংগঠনের মহাপরিচালক গুয়ে ব়্যাডার।

তিনি বলেছেন, ‘এই ধরনের সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের দ্রুত, নির্ণায়ক, সঠিক ও জরুরি পদক্ষেপ করতে হবে।’ করোনার প্রভাব কাটানো গত ৭৫ বছরের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার