Ortho Songbad আর্কাইভ

মাদকবিরোধী অভিযানে ডিএমপিতে গ্রেফতার ৫৫

মাদকবিরোধী অভিযানে ডিএমপিতে গ্রেফতার ৫৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪৪৯ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার