বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

বাসচাপায় প্রাণ গেল ৪ জনের
কুমিল্লায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছালে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট