পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে লাগবে না অনুমতি
দেশের পুঁজিবাজারে কোন বিদেশি বিনিয়োগ করতে চাইলে কারও অনুমতি লাগবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাকের উপ-মহাব্যবস্থাপক আবু সালেহ মো. শাহাব উদ্দিন।
সুইজারল্যান্ডে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত রোডশোতে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম খুবই সহজ। বিদেশি কেউ কোন কোম্পানিতে বিনিয়োগ করলে প্রতিষ্ঠান ঘোষিত লভ্যাংশ সহজেই নিজ দেশের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। এক্ষেত্রে কোন অনুমোদনের প্রয়োজন নেই।