Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্কস

দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্কস
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আমরা নেটওয়ার্কের শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

এদিন তালিকার দ্বিতীয় স্থানে থাকা তশরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- ইভিন্স টেক্সটাইল, জাহিদ স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সিলভা ফার্মাটিউক্যালস, ওরিয়ন ফার্মা, নিউ লাইন ক্লথিং ও ড্যাফোডিল কম্পিউটারস।

মুল সাইট থেকে

পুজিবাজার