Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

 

মুল সাইট থেকে

পুজিবাজার