Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে গ্রামীন ওয়ান স্কিম টু

লভ্যাংশ পাঠিয়েছে গ্রামীন ওয়ান স্কিম টু
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান স্কিম টু মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২১) জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্টিড বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ প্রেরণ করেছে।

এর আগে, আলোচ্য অর্থবছরের জন্য ফান্ডটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৭৪ পয়সা। ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৬ পয়সায়।

মুল সাইট থেকে

পুজিবাজার