Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে দেশবন্ধু পলিমার

নগদ লভ্যাংশ দেবে দেশবন্ধু পলিমার
শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ বন্ধু পলিমার লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২১) শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ১০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ০৭ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার