Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৬৬৩ পিস ইয়াবা, ২৮৫ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৪০ বোতল ফেন্সিডিল, ও ২৯ কেজি ৫৮০ গ্রাম ৯৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা।

ডিএমপির মিডয়ার পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদ ও নিয়মিত টহলের সময় মাদক সেবন ও বিক্রির দায়ে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও হেরোইন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩২টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার