জিএসপি ফাইন্যান্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

জিএসপি ফাইন্যান্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি ২০২১ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা (রিস্টেটেড)। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা বেড়েছে ৯ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ১৩ পয়সা মুনাফা বেড়েছে। ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৯ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। ছয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২২ পয়সা।

৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৭৯ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন