Ortho Songbad আর্কাইভ

রাতুল প্রপার্টিজ ও ব্র্যাক ব্যাংক এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাতুল প্রপার্টিজ ও ব্র্যাক ব্যাংক এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
রাতুল প্রপার্টিজ লিমিটেড এর গ্রাহকরা ব্র্যাক ব্যাংক লিমিটেড থেকে বিশেষ ইন্টারেস্ট সুবিধা, দ্রুত হোম লোন প্রসেসিং এবং ব্যাংকের প্রমোশনাল অফার উপভোগ করবেন।

রাতুল প্রপার্টিজ এবং ব্র্যাক ব্যাংক এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রাতুল প্রপার্টিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. আলিনুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল লেনডিং মনিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

২৭ সেপ্টেম্বর, ২০২১ ঢাকায় রাতুল প্রপার্টিজের অফিসে অনুষ্ঠিত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্রাংকের হেড অব মর্টগেজ অ্যান্ড ডেভেলপার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মো: সিরাজুস সালেকিন ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাতমসজিদ রোড শাখা রাহাত জামেল হায়দার এবং রাতুল প্রপার্টিজের জেনারেল ম্যানেজার-অপারেশনস মুজাম্মেল হক আকন্দ ও হেড অফ মার্কেটিং নয়িম শরীফ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার