Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে শেফার্ড

দরবৃদ্ধির শীর্ষে শেফার্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার শেফার্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেফার্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- মধ্যে কাট্টালি টেক্সটাইল, আমান ফিড, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এসিআই ফর্মূলেশন, জেমিনি সী ফুড, জিকিউ বলপেন, এসিআইয় এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।

মুল সাইট থেকে

পুজিবাজার