Ortho Songbad আর্কাইভ

মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৭৪টি নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হন।

মুল সাইট থেকে

পুজিবাজার