Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ৪২৪ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৩২টি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার