Ortho Songbad আর্কাইভ

তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
তৃতীয় ধাপের ১ হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার