চট্টগ্রামে মা ও দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম মহানগরে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা।’
পুলিশ কর্মকর্তা কামাল হোসেন আরও বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।