Ortho Songbad আর্কাইভ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে ৫ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৯ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫২টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনা শনাক্ত হন।

মুল সাইট থেকে

পুজিবাজার