মমেকের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৬ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৮টি নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি।